সদ্য প্রকাশিত
রাজশাহী

সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় আরএমপি’র মতবিনিময় সভা

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় আরএমপি’র মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:
সাম্প্রদায়িক সম্পৃতি রক্ষায় সকলের করণীয় শীর্ষক আরএমপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টায় আরএমপি পুলিশ লাইন্সে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, বিপিএম।

 
অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী সদরন আসনের সাংসদ জনাব ফজলে হোসেন বাদশা, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভাইসচ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল আলেক, রাজশাহী মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার প্রমূখ।

 
এছাড়া সভায় বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, সনাতন ও খ্রিস্টান ধর্মের প্রতিনিধি, সমাজের বিভিন্ন শ্রেনীপেশার সুধীজন ও পুলিশের উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 
সভায় অতিথিরা সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যমত পোষন করেন এবং কিভাবে সমাজ থেকে জঙ্গীবাদ দূর করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা যায় সে ব্যাপারে পরামর্শ প্রদান করেন।
স/শ