সদ্য প্রকাশিত
চাকরি

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে নিয়োগ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পাঁচটি পদের জন্য ১৭জনকে নিয়োগ দেবে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর। ১৮ মার্চ থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, চলবে ২০ এপ্রিল ২০২৫ সাল পর্যন্ত। আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

পদের নাম: ক্যাশিয়ার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর।

পদসংখ্যা: ২টি।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ বা বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম: এমইও ওভারশিয়ার।

পদসংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: চেইনম্যান।

পদসংখ্যা: ৪টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা।

পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ৭টি।

শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৮,২৫০-২০,০১০ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানটির অফিশিয়াল ওয়েবসাইটের এই লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।

আবেদনের সময়সীমা: ১৮ মার্চ থেকে ২০ এপ্রিল, ২০২৫।

 

সূত্র: যুগান্তর