সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক৫ মার্চ ২০২০১ মিনিট পড়া
সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গাবতলী প্রতিনিধিঃ

বৃহস্পতিবার বগুড়ার গাবতলী সোনারায়ের সাবেকপাড়া দেলোয়ারীয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়েছে। এ উপলক্ষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন।

অত্র মাদ্রাসার সভাপতি ও জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা’র সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

মাদ্রাসার সুপার কে.এ.ই.এম আব্দুর রহমানের পরিচালনায় বরেণ্য অতিথি ছিলেন সমাজসেবক জালাল উদ্দিন।

আরো বক্তব্য রাখেন আ’লীগ নেতা আলতাফ আলী আকন্দ, উজ্জ্বল চন্দ্র, জেলা পরিষদের চেয়ারম্যানের সিএ নজরুল ইসলাম, সমাজসেবক ডাঃ আশরাফুল ইসলাম রাজু, আইনুল হক বিদ্যুৎ, ম্যানেজিং কমিটির সদস্য পান্না আকন্দ, মিঠু মিয়া, সবুজ মিয়া, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, মোকছেদ আলী, পারুল খাতুন, শিক্ষক এবিএম বারী, আফ্রিকুল হাসান, গৌর চন্দ্র, নাজনীন নাহার, শাহীন পারভীন, আব্দুল কাইয়ুম’সহ শিক্ষকবৃন্দ ও অভিভাবক এবং শিক্ষর্থীগন প্রমূখ।

শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

স/অ