সদ্য প্রকাশিত
খেলা

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

নিউজ ডেস্ক২৩ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ওয়ালটন

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

ভারতের শিলিগুড়িতে অনুষ্ঠিতব্য মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক হিসেবে ‘ওয়ালটন’ এর নাম ঘোষণা করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ানলটনের হেড অব গেমস অ্যান্ড ওয়েলফেয়ার এএফএম ইকবাল বিন আনোয়ার ডন। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ নারী দলকে নগদ পাঁচ লাখ টাকা দিচ্ছে ওয়ালটন। এছাড়া দলের জার্সি ও কিটসের জন্য থাকছে আলাদা বরাদ্দ। এ ছাড়া বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হলে পৃষ্টপোষক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বড় ধরনের পুরস্কারের ঘোষণা থাবকে বলে জানানো হয়েছে।

 

২৬ ডিসেম্বর থেকে ভারতের শিলিগুঁড়ির ‘কাঞ্চনজঙ্গা’ স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই ‘সাফ নারী চ্যাম্পিয়নশিপ। ‘ গত তিন আসরের ধারাবাহিকতায় এটি চ্যাম্পিয়নশিপের চতুর্থ আসর। এবারের আসরে দক্ষিণ এশিয়ার আটটি দেশের মধ্যে পাকিস্তান ছাড়া অংশ নিচ্ছে বাকি সাতটি দেশই। জানা গেছে পাকিস্তান এই টুর্নামেন্টে নিরাপত্তাজনিত কারণে অংশ নিতে অনাগ্রহ প্রকাশ করেছে।

 

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে অংশ নিচ্ছে চারটি দেশ আর ‘বি’ তে তিনটি। ‘এ’ গ্রুপে আছে তিনবারের রানার আপ দল নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভুটান। আর ‘বি’তে আছে তিনবারের চ্যাম্পিয়ন ভারত, বাংলাদেশ ও আফগানিস্তান।

 

আগামী ২৯ ডিসেম্বর আফগানিস্তানের বিপক্ষে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচ খেরতে নামবে বাংলাদেশ। দ্বিতীয়টি ভারতের বিপক্ষে, ৩১ ডিসেম্বর। এই দুই ম্যাচের যে কোনো একটিতে জিততে পারলেই সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশের মেয়েরা। টুর্নামেন্টের সেমিফাইনাল ২ জানুয়ারি ও ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।

সূত্র: কালের কন্ঠ