সদ্য প্রকাশিত
রাজশাহীর খবর

সাপের কামড়ে দুই জনের মৃত্যু

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপের কামড়ে দুই জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁয় সাপের কামড়ে দুই জনের মৃত্য হয়েছে । গতকাল শনিবার গভীর রাতে তাদের নিজ বাড়িতে সাপ কামড় দেয়। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন, চাঁপাইয়ের আমনুরা এলাকার সাইদুর রহমানের স্ত্রী পিয়ারা ৩৫ ও নওগাঁর নিয়ামতপুর এলাকার চেরু বর্মনের মেয়ে জোৎনা ।

 

পিয়ারার বাবা সিল্কসিটি নিউজকে বলেন, ‘ঈদের দুই দিন পরে আমার মেয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার রাতে চার টার সময় হটাৎ আমার বাড়িতে সবাই চিৎকার করছে। ঘরে গিয়ে দেখি আমার মেয়েকে সাপে কেটেছে। পরে স্থানীয়, ওঝার কাছে নিয়ে গেলে ওঝা না পারায় আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। কিন্তু রাস্তায় তার মৃত্যু হয় ।

 

অন্যদিকে একই রাতে নওগাঁর নিয়ামতপুর এলাকার চেরু বর্মনের মেয়ে জোৎনাকে সাপে কামড় দেয়। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে আনার সময় তিনিও মারা যান।

 

স/তা