রাজশাহীর খবর

সাপাহারে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নিউজ ডেস্ক৭ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
SAMSUNG DIGITAL CAMERA

সাপাহার প্রতিনিধি:

“জীবনের জন্য গাছ” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার মহজিদপাড়া গ্রামের জামাল, কামাল, জালাল স্মৃতি পাঠাগার ও নবারুন যুব সংঘের উদ্যোগে বৃক্ষরোপন  শীক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
রোববার বেলা ১১টায় মহজিদ পাড়া উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিদ্যালয়, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সমন্বয়ে বৃক্ষরোপন কর্মসূচী উপলক্ষে এক বিশাল র‌্যালী গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জামাল কামাল জালাল স্মৃতি পাঠাগারে এসে মিলিত হয়।

 

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার সদর ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান  আকবর আলী, অন্যান্যদের মধ্যে মহজিদ পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ রাজ্জাক, দাখিল মাদ্রাসার সুপার আঃ সাত্তার, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়ামত আলী, পাঠাগারের উপদেষ্টা ও পৃষ্ট পোষক আবুল খায়ের তরুন প্রমুখ ।

 

পরে সেখান থেকে প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

স/অ