সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
নওগাঁ

সাপাহারে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ

নিউজ ডেস্ক২৬ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
সাপাহারে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ
SAMSUNG DIGITAL CAMERA

সাপাহার প্রতিনিধিঃ

ইন্টিগ্রেন্টেড রুরাল ফ্যামিলি ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় সাপাহারে দর্জি সেলাই প্রশিক্ষন সমাপনী উপলক্ষে সার্টিফিকেট ও বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বে-সরকারী সংগঠন আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

 
সংগঠনের প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকা হতে আগত অসহায় দরিদ্র প্রশিক্ষনার্থী মহিলাদের আত্মকর্মসংস্থান মূলক কর্মকান্ডের উপর গুরুত্ব রেখে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, আলোহা সোস্যাল সার্ভিসেস বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মিনারা বেগম।

 

এছাড়াও সংগঠনের অর্থ ও প্রশানিক কর্মকর্তা আতিকুর রহমান, মনিটরিং অফিসার ফারুক হোসেন প্রমুখ বক্তব্য প্রদান করেন।

 

উল্লেখ্য ইতোমধ্যে ওই সংগঠনের মাধ্যমে আয় বর্ধন মূলক ও আত্মকর্মসংস্থানের জন্য উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক অসহায় অতিদরিদ্র মহিলাদের বিনামূল্যে প্রশিক্ষন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে বলে প্রকল্প সমন্বয়কারী বেলাল উদ্দীন জানিয়েছেন।

স/অ