সাপাহার প্রতিনিধি:
সুজন-সুশাসনের জন্য নাগরিক নওগাঁর সাপাহার উপজেলা শাখার আয়োজনে সারা দেশের ন্যায় জঙ্গিবাদ প্রতিরোধ ও শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহ্বানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সদরের জিরো পয়েন্টে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টা কালব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য প্রদান করেন, সুজন-সুশাসনের জন্য নাগরিক সাপাহার উপজেলা শাখার সভাপতি নুরুল হক মাষ্টার, সাধারণ সম্পাদক সাংবাদিক তছলিম উদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক অধ্যক্ষ আব্দুন নূর, সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী (বেনু), সদর ইউপির নব-নির্বাচিত চেয়ারম্যান আকবর আলী।

এসময় আরো উপস্থিত ছিলেন, জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালেব হোসেন, তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, প্রেসক্লাবের আ’জীবন সদস্য মনোয়ারুল ইসলাম, দি-হাঙ্গার প্রোজেক্টের ইউনিয়ন সমন্বয়কারী হামিদুল ইসলাম ও আনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত মানববন্ধনে এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, সুজন-সুশাসনের জন্য নাগরিক উপজেলা কমিটির সকল সদস্য, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ইউপি সদস্যসহ অনেকেই উপস্থিত ছিলেন।
শেষে দুপুর ১২টায় সাপাহার প্রেসক্লাব মিলনায়তনে আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ সালের জন্য নুরুল হক মাস্টারকে সভাপতি ও সাংবাদিক তছলিম উদ্দীনকে সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়।
স/আ









