সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার স্টেশনে অজ্ঞাত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক২৯ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহার স্টেশনে অজ্ঞাত লাশ উদ্ধার

আদমদীঘি প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে পড়ে থাকা লাশটি কার? বৃহস্পতিবার রাতে রেলওয়ে থানা পুলিশ স্টেশনের প্লাটফরম থেকে অজ্ঞাত বৃদ্ধের (৭০) লাশটি উদ্ধার করেন। এঘটনায় পুলিশ শুক্রবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ স্টেশনের ৪ নম্বর প্লাটফরমে ওয়াক্তিয়াখানার পাশ থেকে ওই বৃদ্ধর লাশটি উদ্ধার করে থানায় নেয়। পরে ময়নাতদন্তের জন্য শুক্রবার সকালে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে লাশের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন নেই।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী জানান, অনুমান করা হচ্ছে বার্ধক্যজনিত কারনে তিনি প্লাটফরমেই মৃত্যুবরণ করেছেন। এর আগে কখনো তাকে স্টেশনে দেখা যায় নি। লাশের পরিচয় না পাওয়া গেলে ময়নাতদন্ত শেষে সরকারি কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হবে।

স/জে