সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রার্থীর পক্ষে টিকনের গণসংযোগ

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহার পৌরসভা নির্বাচনে ধানের শীষ প্রার্থীর পক্ষে টিকনের গণসংযোগ

সান্তাহার প্রতিনিধি :

বগুড়ার সান্তাহার পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টুর পক্ষে ধানের শীষ প্রতিকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ করছেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা মাহফুজুল হক টিকন।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের বেশ কয়েকটি ওয়ার্ডে তিনি বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন সান্তাহার পৌর যুবদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন, যুবদলের নেতা আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, সিহাব চৌধুরী, তামিম হোসেন, আবুল বাশার, সবুজ মন্ডল, ছাত্রদল নেতা সোহাগ হোসাইন, মহিবুল ইসলাম শাকিব, সেচ্ছাসেবক দলের নেতা মানিক হোসেন, লিয়ন, শ্রমিকদলের নেতা মান্নান প্রমূখ।