সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার পৌরসভা নির্বাচন: ধানের শীষের ৪ নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

নিউজ ডেস্ক১০ জানুয়ারি ২০২১২ মিনিট পড়া
সান্তাহার পৌরসভা নির্বাচন: ধানের শীষের ৪ নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর নির্বাচনে ধানের শীষের ৪টি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অফিস বন্ধ করতে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু।

অভিযোগে জানাযায়, সান্তাহার পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার জন্য ধানের শীষের পোস্টার টাঙানো ও প্রতিটি ওয়ার্ডে নির্বাচনী অফিস (ক্যাম্প) করা হয়। ধানের শীষের প্রচারনায় ঈর্ষান্বিত ও ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ নৌকার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টুর প্রত্যক্ষ নির্দেশে ৩৫-৪০ জনের একটি গ্রুপ ৪টি ওয়ার্ডের নির্বাচনী অফিস ভাঙচুর করেন এবং বন্ধের হুমকি দেন। এসময় তারা নৌকা মার্কার অফিস পুড়ে ফেলে ধানের শীষের সকল নেতাকর্মীদের নামে মামলা দেয়ার হুমকি দিয়ে তিনি চলে যান।

অভিযোগগুলো অস্বীকার করে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আশরাফুল ইসলাম মন্টু জানান, বিএনপির কোন অফিস ভাঙচুর বা কাউকে মামলা দেয়ার হুমকি দেয়া হয়নি।

বিএনপির মনোনীত প্রার্থী তোফাজ্জল হোসেন ভুট্টু বলেন, সুষ্ঠু নির্বাচন যেন না হয় এজন্য শুরু থেকেই প্রতিপক্ষ নৌকার প্রার্থী নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে পহেলা জানুয়ারী অফিস ভাঙচুরের ঘটনায় বগুড়ার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পত্রটি গ্রহনের পর জেলা নির্বাচন অফিসারের কাছে সেটি পাঠিয়ে দিয়েছি। এব্যপারে তারাই পরবর্তী পদক্ষেপ নিবেন।