সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

নিউজ ডেস্ক১৭ জুন ২০২১১ মিনিট পড়া
সান্তাহার পৌরসভার বাজেট ঘোষণা

আদমদীঘি ( বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের জন্য মোট ২৮ কোটি ২৫ লাখ ২০হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার(১৭ জুুন) বেলা ১২টায় এ বাজেট ঘোষণা করা হয়।বাজেটে রাজস্ব ঘাটতি দেখানো হয়েছে ১কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা।

সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু এই বাজেট ঘোষনা করেন। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ব্যায়ের লক্ষমাত্রা ১৩কোটি ৫০ লাখ ২০হাজার টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ প্রাপ্তির ১৪ কোটি ৭৫লাখ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

বাজেট অধিবেশন অনুষ্ঠানে বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার প্যানেল মেয়র জার্জিস আলম রতন, কাউন্সিলর আব্দুল কুদ্দুস, কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, আলাউদ্দিন, কামরুল, আলম, নজরুল, ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, মনতাজ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহাবুবা জামান রত্না, জাহানারা বেগম, পৌর প্রকৌশলী রেজাউল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, তোফায়েল হোসেন লিটন, জিললুর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর কর্মচারি রফিকুল ইসলাম, মিজানুর রহমান, বিকাশ, তুহিন ও সাংবাদিক তরিকুল ইসলাম জেন্টু, আমিনুল ইসলাম, এএফএম মমতাজুর রহমান, শফির উদ্দীন, আহসান হাবীব প্রমুখ।

মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু তার বক্তব্যে বাজেট বাস্তবায়নে পৌরসভার সকল স্তরের নাগরিকের সহযোগীতা কামনা করেন।

স/জে