সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার পৌরসভার তিন প্যানেল মেয়র হলেন যারা

নিউজ ডেস্ক১৪ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহার পৌরসভার তিন প্যানেল মেয়র হলেন যারা

আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌরসভার তিন প্যানেল মেয়রই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ও সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন। বরিবার বেলা ১১টায় পৌরসভার সভাকক্ষে মেয়র আলহাজ্ব তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্যানেল মেয়রের তিনটি পদে মনোনীতদের নাম ঘোষনা করা হয়। তাঁরা হলেন, ১ নম্বর প্যানেল মেয়র জার্জিস আলম রতন, ২ নম্বর প্যানেল মেয়র আলহাজ্ব মনতাজ আলী ও ৩ নম্বর প্যানেল মেয়র (৪,৫,৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর) মাহবুবা জামান রত্না।

মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু জানান, প্যানেল মেয়র পদে তিন প্রত্যাশীর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে তারা নির্বাচিত হয়েছেন। মেয়রের অবর্তমানে তারা দায়িত্ব পালন করবেন।