সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহার ইউনিয়নে ১৪০৬ জনের মাঝে ভিজিএফ’র টাকা বিতরণ

নিউজ ডেস্ক১০ মে ২০২১১ মিনিট পড়া
সান্তাহার ইউনিয়নে ১৪০৬ জনের মাঝে ভিজিএফ’র টাকা বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার সান্তাহারে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার অতিদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র নগদ টাকা বিতরণ করা হয়।  সোমবার( ১০ মে) দুপুরে সান্তাহার ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বরে ভিজিএফ’র টাকা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।

ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১হাজার ৪শত ৬টি পরিবারকে নগদ ৪শ’ ৫০ টাকা করে ভিজিএফ (অর্থ) বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু, ইউপি সচিব মোহায়মিনুল ইসলাম, ট্যাগ অফিসার সুদেব, ইউপি সদস্য শাহাজাহান আলী, রুহুল আমীন, ফেরদৌস, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ইউপির দমদমা গ্রাম থেকে আসা রেনুকা, মোসলেমাসহ বেশ কয়েকজন সুবিধাভোগী জানান, ঈদের আগে ভিজিএফ’র নগদ টাকা পেয়ে অনেক সুবিধা হলো। আমরা অনেকটা চিন্তামুক্ত হলাম। দু:সমের এই সহযোগিতা পেয়ে অনেক উপকার হলো।

সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু বলেন, ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার অতিদরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ’র নগদ অর্থ তুলে দিয়ে হাসি ফুটাতে পেরে খুব ভালো লাগছে।

স/জে