সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ৯৫জন মাদরাসা শিক্ষার্থীর মাঝে ইউপি চেয়ারম্যানের বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২২১ মিনিট পড়া
সান্তাহারে ৯৫জন মাদরাসা শিক্ষার্থীর মাঝে ইউপি চেয়ারম্যানের বস্ত্র বিতরণ

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘির সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৯৫ জন মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেছেন। রবিবার (২৪ এপ্রিল) সকালে উপজেলার সান্তাহার ইউপির ছাতনী দারুল উলুম হাফেজিয়া কওমী মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে জুব্বা ও টাউজার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহ্তামিম হাফেজ মিজানুর রহমান, মাওলানা আবদুল মতিন, হাফেজ মনিরুজ্জামান, মাদরাসা কমিটির সভাপতি আনছারুল হক, বিশিষ্ট ব্যবসায়ী তৌফিকুল ইসলাম নয়ন, মিলন হোসেন ও যুবলীগ নেতা তানজিম মাহমুদ ফারুকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি জানান, প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্যক্তিগত তহবিল থেকে এসব শিক্ষার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেছি। নতুন কাপড় পেয়ে তাঁরা অত্যন্ত খুশি। আমি যেন আমার এলাকার প্রতিটি মাদরাসা বা ধর্মীয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পারি এবং আগামী দিনেও এ ধারা অব্যহত রাখতে পারি এজন্য সকলের দোয়া চাই।

জি/আর