সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে শুভসংঘ’র ইফতার সামগ্রী পেল শতাধীক ছিন্নমূল ও অসহায় মানুষ

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে শুভসংঘ’র ইফতার সামগ্রী পেল শতাধীক ছিন্নমূল ও অসহায় মানুষ

আদমদীঘি প্রতিনিধি :
পবিত্র রমজান মাস উপলক্ষে ছিন্নমূল ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে কালের কন্ঠের শুভসংঘ’র বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার বন্ধুরা। মঙ্গলবার বিকেলে উপজেলা শুভসংঘ’র যুগ্ম সম্পাদক তানভী রহমান তনুর উদ্যোগে উপজেলার সান্তাহার জংশন স্টেশন ও পৌর শহরের বিভিন্ন এলাকায় প্রায় শতাধীক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ’র আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, কার্যনির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক তানভী রহমান তনু, সাংগঠনিক সম্পাদক মুক্তারুজ্জামান মুক্তা, সদস্য আহসান হাবীব। আরো ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ হোসেন চন্দন, সাধারন সম্পাদক মশিউর রহমান সজল, রাজ্জাক, ছাত্রলীগ নেতা রবিন, রিপন, হাসান, হোসাইন,রাতুল, সৌরভ, পল্লাব প্রমূখ।

শুভসংঘ’র যুগ্ম সম্পাদক তানভী রহমান তনু বলেন, মাহে রমজানে শুভসংঘ’র পক্ষ থেকে ছিন্নমূল ও অসহায় রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে।