সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে শতাধিক ছিন্নমূলের মুখে খাবার তুলে দিলো ডরিমন ক্যাফে

নিউজ ডেস্ক২৪ এপ্রিল ২০২০২ মিনিট পড়া
সান্তাহারে শতাধিক ছিন্নমূলের মুখে খাবার তুলে দিলো ডরিমন ক্যাফে

আদমদীঘি,বগুড়া প্রতিনিধি :

করোনাভাইরাসের প্রভাবে বিপাকে পড়া বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের শতাধিক ছিন্নমূল মানুষের মুখে একবেলা উন্নত খাবার তুলে দিলো ডরিমন ক্যাফে।

শুক্রবার জুম্মার নামাজের পর স্টেশনের প্লাটফরমে সামাজীক দুরত্ব বজায় রেখে এসব খাবার দেয়া হয়। জানাযায়, গত ২৪ মার্চ থেকে সারাদেশের ন্যায় সান্তাহারেও অঘোষিত লকডাউন শুরু হয় এরপর ১৬ এপ্রিল এক পুলিশ সদস্যের করোনা শনাক্তের পর পুরো উপজেলা লকডাউন ঘোষনা করা হয়।

এতে জনশূণ্য হয়ে পড়ে স্টেশন এলাকা ও জরুরী প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছে না। ফলে ছিন্নমূল মানুষদের রুটিরুজির জোগান দেয়া সম্ভব হচ্ছিলো না। এসময় আজিজুল হক রাজা নামের এক ব্যক্তি তাদের তিন বেলা খাবার খাওয়ানোর উদ্যোগ নেন। শুক্রবার জুম্মার নামাজের পর এসব শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে উন্নত খাবার বিতরণ করেন সান্তাহারের ডরিমন ক্যাফে রেস্টুরেস্ট কর্তৃপক্ষ। করোনা দূর্যোগের মধ্যে উন্নত খাবার পেয়ে তারা অত্যান্ত আনন্দিত হয়।

এসময় খাবারদাতা আজিজুল হক রাজা বলেন, ডরিমন ক্যাফের মাধ্যমে এই করোনাকালীন সময়ে এসব ছিন্নমূল মানুষের মুখে একবেলা উন্নত খাবার তুলে দেয়া সম্ভব হলো। পবিত্র জুম্মার দিনে তারা খাবার পেয়ে অত্যান্ত আনন্দিত হয়েছে। তাছাড়া ডরিমন ক্যাফে কর্তৃপক্ষের মতো অনেকেই সহযোগীতা করছে বলেই প্রতিদিন তাদের মুখে তিন বেলা খাবার তুলে দেয়া সম্ভব হচ্ছে।