সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক২৮ জুন ২০২১২ মিনিট পড়া
সান্তাহারে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের দাফন সম্পন্ন

আদমদীঘি  প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের (৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি………রাজিউন)। তিনি সান্তাহার পৌর শহরের ঢাকাপট্রি মহল্লার মৃত রিয়াজ উদ্দীনের ছেলে।

সোমবার বেলা ১০টায় সান্তাহার বাজার ঈদগাহ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সীমা শারমিন ও সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাজা শেষে খাড়িরব্রিজ এলাকায় পৌর মুক্তিযোদ্ধাদের নির্ধরিত গোরস্থানে তাকে দাফন করা হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জামাতা ও উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রবিবার বিকেল পৌনে ৪টায় নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার শ^শুর মারা গেছেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল খাযেরের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন, সান্তাহার পৌরসভার মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হামিদ, সাবেক ডেপুটি কমান্ডার আবির উদ্দীন, আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, আজমল হোসেন, নাজমুল হুদা, আব্দুল জব্বার, এলকে আবুল, ছানা, রশিদুল ও স্থানিয় কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য লায়ন ফরিদ আহমেদ, আকরাম জোয়ারদার, শ্যামল ঢালী, রবিন ও জিললুর রহমান প্রমূখ।

স/অ