সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সর্ম্পকে আলোচনাসভা

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২২১ মিনিট পড়া
সান্তাহারে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সর্ম্পকে আলোচনাসভা

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়ার সান্তাহারে মুক্তিযুদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাঁথা ও মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সর্ম্পকে আলোচনা, র‌্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৩ মার্চ) বেলা ১১ টায় সান্তাহার পৌরসভার আয়োজনে পৌর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সান্তাহার পৌর মেয়য় তোফাজ্জল হোসেন ভুট্টুর সভাপতিত্ব করেন। এসময় প্যানেল মেয়র জার্জিস আলম রতনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা এলকে আবুল, আজমল হোসেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিললুর রহমান ও শিক্ষক খালেদা খানম প্রমূখ।

আলোচনা সভা শেষে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জি/আর