সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ভারতীয় ফেনসিডিলে পানি মিশিয়ে বিক্রি, গ্রেপ্তার-১

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে ভারতীয় ফেনসিডিলে পানি মিশিয়ে বিক্রি, গ্রেপ্তার-১

আদমদীঘি প্রতিনিধি :
ভারত থেকে বোতলজাত ফেনসিডিল কিনে এনে বগুড়ার আদমদীঘির সান্তাহারে পানি মিশিয়ে নতুন বোতলজাত করে বিক্রি করছে একটি মাদক ব্যবসায়ী চক্র। এই চক্রকে ধরতে অভিযানে নামেন সান্তাহার ফাঁড়ি পুলিশ।

রবিবার রাতের অভিযানে উপজেলার সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার বিদ্যাসাগরের ছেলে স্বপনকে (৩০) আড়াই লিটার ফেনসিডিলসহ গ্রেপ্তার করে পুলিশ। থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার দুপুরে তাকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, স্বপন বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছ থেকে ফেনসিডিল সংগ্রহ করে অধিক লাভের আশায় বোতলে পানি মিশিয়ে পৌর শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো। বিক্রির পাশাপাশি সে সেবনও করতো। গোপন সংবাদের ভিত্তিতে ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে প্লাষ্টিকের জারিকেনে রাখা ২ লিটার ৫০০ গ্রাম ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।