সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিউজ ডেস্ক১৭ মার্চ ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত


আদমদীঘি প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। আজ শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে সান্তাহার ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি।

এরপর ইউপি চেয়ারম্যানের কক্ষে জন্মদিনের কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিন হোসেন, ইউনিয়ন যুবলীগ সভাপতি ও ইউপি সদস্য সমাজ খাঁন, শামীম, নারী ইউপি সদস্য তাসমেরী খানম, মিলন মাস্টার, ভুট্টু খান ও মহসীন আলী সবুজ প্রমূখ। এরপর ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি ইউনিয়নের সান্দিড়া গ্রামে কিন্ডার গার্টেন, হাই স্কুলে, ছাতনী কিশোর-কিশোরী ক্লাবে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন। এছাড়া ছাতনী বাজারে একটি অফিসে মিলাদ মাহফিলের আয়োজন এবং কাশিমিল্লা ওয়ার্ড আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি।