সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে প্রাইভেটকারে ফেনসিডিল বহনের সময় স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৩

নিউজ ডেস্ক৭ মে ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে প্রাইভেটকারে ফেনসিডিল বহনের সময় স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৩
আদমদীঘি(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রাইভেটকারে ফেনসিডিল বহনের সময় স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।  শুক্রবার(৭ মে) সকাল ৯টায় উপজেলার সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভেড়াপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে হুমায়ুন কবীর (৩৫), তার স্ত্রী ঝর্ণা বেগম (৩১) ও কুমিল্লার ফকিরহাট ছোটদলুয়া গ্রামের ইসাহাক মজুমদারের ছেলে নয়ন মজুমদার (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন জানান, রাজশাহী থেকে বগুড়ার উদ্দেশ্যে প্রাইভেটকারযোগে মাদক বহন করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সকালে সান্তাহার পৌর শহরের পোঁওতা রেলগেট এলাকায় অবস্থান নেয়া হয়। এরপর সকাল ৯টায় একটি (ঢাকা মেট্রো-খ ১৩-০৩৮০ নম্বরের) প্রাইভেটকার সেখানে এসে পৌঁছালে গাড়িটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশীকালে প্লাষ্টিকের বস্তায় বেঁধে রাখা ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার এবং যাত্রীবেশে থাকা স্বামী-স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদকবহন করা প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।
ওই দিন দুপুরে থানায় মাদক আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
স/জে