সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ফালহা নামের দুই বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। শিশু ফালহা উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর সোহেল রানার ছেলে। বৃহস্পতিবার(২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ওই এলাকায় একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি তার মায়ের সাথে খাবার খায়। এরপর তার মা বাড়ির কাজে ব্যাস্ত হয়ে পড়লে সকলের অজান্তে শিশুটি খেলার জন্য বাড়ির বাহিরে চলে আসে। বাড়ির পাশেই বেলকুনি নামের একটি পুরাতন পুকুরে ডুবে যায়। শিশুটির মা তাকে বাড়িতে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেন।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আরিফুল ইসলাম শিশুটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

জেএ/এফ