সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে পরকিয়া প্রেমিককে হত্যার দায়ে মা-ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক২৬ মার্চ ২০২০২ মিনিট পড়া
সান্তাহারে পরকিয়া প্রেমিককে হত্যার দায়ে মা-ছেলে গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে পরকিয়া প্রেমিক বাবুকে (২৮) হত্যার দায়ে মা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকা-ের এক ঘন্টার ব্যবধানে বাঁধন (২৫) ও তার মা সিমা বেগমকে (৪০) গ্রেফতার করা হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টায় পৌর এলাকায় এই হত্যকা-ের ঘটনা ঘটে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক আনিছুর রহমান সিল্কসিটিনিউজকে জানায়, এই হত্যকা-ের ঘটনায় মা-ছেলেকে রাতেই শহরের ইয়ার্ড কলোনী থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় হত্যকা-ের ঘটনায় মামলা দয়ের করেন, পুলিশ ফাঁড়ির টিএসআই আবদুল ওয়াদুদ। নিহত বাবু সান্তাহার স্টেশন এলাকায় ভাজা বিক্রি করতো। এছাড়া ভাসমান হওয়ায় তার অন্য পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সান্তাহার স্টেশন এলাকায় বসবাস করতেন সিমার ও তার ছেলে বাঁধন। সিমার বাড়িতে বেশ কিছুদিন ধরে যাওয়া আসা ছিলো বাবুর (২৮)। এর জেরে তাদে সিমা ও বাবুর মধ্যে পরকিয়া সর্ম্পক গড়ে ওঠে। এনিয়ে রাত-বিরাতে যাওয়া আসা ছিলো বাবুর। তবে সিমার ছেলে বাঁধন বিষয়টি মেনে নিতে পারেনি। বাঁধন একাধিকবার বাবুকে তাদের বাড়িতে আসতে নিষেধ করেছে। তবুও আসে বাবু। বুধবার দিবাগত রাতে বাঁধন বাবুকে ধরে ফেলে। কথা কাটাকাটির এক পর্যায়ে বাঁধন ক্ষিপ্ত হয়ে লোহার রড় দিয়ে বাবুর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।

পরে মা-ছেলে বাবুর মরদেহটি টেনে-হেঁচরে হার্ভে স্কুলের সামনের পৌরসভার ডাসবিনের কাছে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। আর এই হত্যকা-ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মা-ছেলেকে গ্রেফতার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দীন জানান, বাবু নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে হত্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় সিমা ও ছেলে বাঁধনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স/আ