সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে নাইট শো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে নাইট শো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহার আদর্শপাড়া আয়োজিত নাইট শো শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সান্তাহার পৌর এলাকার আদর্শপাড়া রেলওয়ে মাঠে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ফরিদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা উত্তরার ইন বিসনেস বিডির ব্যাবস্থাপনা পরিচালক শাহ আলম, ওই ওয়ার্ডের কাউন্সিলর ইঞ্জিনিয়ার আলহাজ¦ সাইফুল ইসলাম খোকন, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান, শামস মহিউদ্দীন হীরা, বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান সাজু, মাহমুদুল আলম, হাসিনা মমতাজ মুক্তা, সালাউদ্দিন হাওলাদার, ইমরান হোসেন ও জর্জ প্রমূখ।

খেলার উদ্বোধক ফরিদ আহমেদ তার বক্তব্যে বলেন, তরুণ-কিশোর ও যুবকরা মাদক এবং অপরাধের সাথে জড়িয়ে পড়ে বিপদগামী যেন না হয় এজন্য সকলকে সজাগ থাকতে হবে। তাদেরকে নিয়মিত খেলাধূলায় অংশগ্রহণের পরিবেশ তৈরি করে দিতে হবে। খেলাধূলার বিকল্প নেই। উদ্বোধনী দিনে মরহুম দুলাল স্মৃতিসংঘ বনাম রাসেল একাদশের খেলা অনুষ্ঠিত হয়।

স/রি