সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

নিউজ ডেস্ক৪ সেপ্টেম্বর ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়া জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে বগুড়ার আদমীঘির সান্তাহার পৌর শহরের হবীর মোড় চারমাথায় শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের সভাপতি জাহানুর রশিদ জানুর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সান্তাহার পৌরসভার সাবেক চেয়ারম্যান গোলাম মোরশদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শ্রম দপ্তরের কর্মকর্তা শরিফুর রহমান, আজাদ রহমান, শ্রমিক নেতা রাশেদুল ইসলাম রাজা, সান্তাহার পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, অটোচার্জার শ্রমিক নেতা শাহিনুর রহমান মন্টি, নুর ইসলাম, মোজাম্মল হক প্রমুখ। সভায় পুণরায় জাহানুর রশিদ জানুকে সভাপতি ও মোজাম্মেল হককে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।