সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা

নিউজ ডেস্ক২ জুন ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া, আলোচনা সভা


আদমদীঘি প্রতিনিধি:
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়ার সান্তাহার পৌর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেল ৫ টায় সান্তাহার পৌর মহিলা দলের অস্থায়ী কার্যালয়ে সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি ও বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারণ সম্পাদক এইচএম মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারন সম্পাদক নাজমা আক্তার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন মেরি। অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন সান্তহার পৌর মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি নাজনীন পারভীন রীনা, সাংগঠনিক সম্পাদক রিনি বেগম, সহ-সভাপতি মমতাজ বেগম, সহ-সভাপতি জুলেখা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক রুমী আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা নাসরিন, প্রচার সম্পাদক আসমানী, দপ্তর সম্পাদক সেলিনা বেগম, আনজুমান আরা প্রমুখ।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।