সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ঘরে থাকতে পাড়া-মহল্লায় পুলিশের মাইকিং

নিউজ ডেস্ক৬ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে ঘরে থাকতে পাড়া-মহল্লায় পুলিশের মাইকিং

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে করোনাভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশনা দিয়ে পাড়া-মহল্লায় ঘুরে মাইকিং করেছে ফাঁড়ি পুলিশ। পাশাপাশি মুসলিমদের অজু করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় ও অন্য ধর্মাবলম্বীদের পরিচ্ছন্ন থেকে প্রার্থনা করতে অনুরোধ করা হয়।

এছাড়া সান্তাহার পৌর এলাকার রাস্তাঘাটে ইজিবাইক ও ভ্যানসহ সব যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ।সোমবার সকাল থেকেই সান্তাহার ফাঁড়ি পুলিশ জনস্বার্থে এ প্রচার-প্রচারণা শুরু করে।

জানা গেছে, উপজেলা প্রশাসন ও থানা পুলিশ আগে থেকেই নিত্যপণ্য, মুদি দোকান, ফার্মেসি ও স্বাস্থ্য বিভাগ ছাড়া বাঁকি সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেন। বিশেষ কাজ ছাড়া বাইরে বের না হওয়া ও একসাথে একাধিক লোকজন চলাচল না করতে নির্দেশনা প্রদান করেন। কোনো ব্যক্তি অযথা রাস্তাঘাটে বের হলে আইনগত ভাবে ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বলেন, আমরা ইতোমধ্যে সব বিষয়ে মাইকিং করে জনসাধারণকে জানিয়ে দিয়েছি। করোনা থেকে রক্ষা পেতে শেষবারের মতো সবাইকে ঘরে থাকতে বলছি এবং নামাজসহ প্রার্থনা করতে বলেছি। কারণ নামাজের কারণে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিতে পারেন।

স/অ