সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুবলীগের শোক ও স্মরণ সভা

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২১২ মিনিট পড়া
সান্তাহারে গ্রেনেড হামলা দিবস উপলক্ষে যুবলীগের শোক ও স্মরণ সভা


সান্তাহার (বগুড়া) প্রতিনিধি :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২০০৪ সালের ২১ আগস্ট হত্যার উদ্দেশ্যে করা গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত সকলের স্মরণে বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(২১ আগস্ট)  সন্ধ্যায় সান্তাহার স্বাধীনতা মঞ্চে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মন্টির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সিরাজুল ইসলাম খান রাজু, সাধারন সম্পাদক এড. শেখ কুদরত-ই এলাহী কাজল, জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, সাবেক এমপি আলহাজ্ব কছিম উদ্দীন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু রেজা খান, যুগ্মসম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, মোশাররফ হোসেন, সুমিনুল ইসলাম সুমন, আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আনছার আলী, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক এসএম জাহিদুর বারী, ছাতিয়ানগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ হোসেন চন্দন, উপজেলা আওয়ামীলীগ নেত্রী নাহিদ সুলতানা তৃপ্তি, যুবলীগ নেতা গোলজার মৃধা, সমাজ খান, উজ্জল, ছাত্রলীগ নেতা মারুফ হাসান রবিন প্রমুখ।

স/রি