সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে গাঁজা ও হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার

নিউজ ডেস্ক১৮ মে ২০২৩১ মিনিট পড়া
সান্তাহারে গাঁজা ও হেরোইনসহ নারী-পুরুষ গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি:
 বগুড়ার আদমদীঘির সান্তাহারে গাঁজাসহ রহিমা বেগম শুটকি(৪৬) ও হেরোইনসহ জাহাঙ্গীর আলমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রহিমা সান্তাহার পৌর শহরের চা-বাগানের নজরুল ইসলামের স্ত্রী ও জাহাঙ্গীর আলম পৌর শহরের কলসা-কোচকুড়িপাড়া জফির কাজীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে সান্তাহার পৌর শহরের চা-বাগান এলাকায় নিজ বাড়ীর সামনে রহিমা বেগম ওরফে শুটকি মাদক বেচাকেনা করার সময় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ এবং সান্তাহার পৌর শহরের হার্ভে স্কুলের মোড়ে মাদক বেচাকেনা করছে এমন সময় ৩ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিব হোসেন জানান, বৃহস্পতিবার মাদক আইনে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।