সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে খেলাধুলার আয়োজনে শুভসংঘ’র আর্থিক সহায়তা

নিউজ ডেস্ক১২ জানুয়ারি ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে খেলাধুলার আয়োজনে শুভসংঘ’র আর্থিক সহায়তা

আদমদীঘি প্রতিনিধি : কালের কণ্ঠের এক যুগে  পদার্পণ উপলক্ষে যুবক ও তরুনদের খেলাধূলায় উদ্বুদ্ধ করতে শুভসংঘ বগুড়ার আদমদীঘি উপজেলা শাখার পক্ষ থেকে চা-বাগান মহল্লায় ক্রিকেট খেলার অয়োজন করতে টুর্ণামেন্ট কমিটিকে আর্থিক সহায়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সান্তাহার পৌর শহরের মাইক্রোস্ট্যান্ড এলাকায় একটি অফিসে টুর্ণামেন্ট কমিটির সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে ৫হাজার টাকা তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক লায়ন ফরিদ আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন শুভসংঘ’র আদমদীঘি উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠের প্রতিনিধি তরিকুল ইসলাম জেন্টু, আহম্মেদ আলী স্মৃতি টি-২০ সর্টপিচ ক্রিকেট লীগের আয়োজক রাশেদ খাঁন, রায়হান কবির সোহাগ, রফিকুজ্জামান রকি, রিপন, জুয়েল, রওশন রনি, ফায়সাল, আবু সাঈদ খান, সোহেল রানা প্রমুখ।

আর্থিক সহায়তার টাকা হাতে পাওয়ার পর আয়োজকরা এ উদ্যোগের প্রশংসা করেন।

স/জে