সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে কাজের মেয়েকে ধর্ষণ গৃহকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক২১ এপ্রিল ২০২০১ মিনিট পড়া
সান্তাহারে কাজের মেয়েকে ধর্ষণ গৃহকর্তা গ্রেপ্তার

আদমদীঘি প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘির সান্তাহারে গৃহকর্তার বাসায় কাজের মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। গত ১৬ এপ্রিল রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীতে এ ধর্ষনের ঘটনা ঘটে।

এ ঘটনায় একই এলাকার ভিকটিম (৩৫) নিজেই বাদী হয়ে সোমবার রাতে আদমদীঘি থানায় গৃহকর্তা আনছার আলীকে আসামী করে একটি মামলা দায়ের করেন। ওই রাতেই গৃহকর্তা আনছার আলীকে গ্রেপ্তার করে পুলিশ। আনছার আলী ইয়ার্ড কলোনীর ফরিদ খানের ছেলে।

জানা যায়, বগুড়ার জামিলনগরের আনছার আলী প্রায় ৮ বছর আগে আদমদীঘির সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনী এলাকায় দ্বিতীয় বিয়ে করে বসবাস করছিলো। একই এলাকার ভিকটিম তার বাসায় তিন মাস যাবৎ গৃহপরিচালিকার কাজ করতো। গত ১৬ এপ্রিল প্রতিদিনের মতো ভিকটিম আনছার আলীর বাসায় কাজ করার জন্য যায়। বাসায় তার স্ত্রী না থাকার সুযোগে ভিকটিমকে জোড়পূর্বক ধর্ষণ করে। এ সময় গৃহপরিচালিকা ভিকটিম চিৎকার দিলে তাকে ভয়ভীতি ও মারপিট করে বাসা থেকে তাড়িয়ে দেয়। ঘটনাটি স্থানীয় কতিপয় ব্যক্তি মামলা করতে বাধা ও ধামাচাপার চেষ্টা করেন।

পরে ভিকটিম গত সোমবার বিকেলে আদমদীঘি থানায় এসে ঘটনাটি জানানোর পর পুলিশ ধর্ষক আনছার আলীকে গ্রেপ্তার করেন। আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ও আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।