সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বাৎসরিক মিলাদ মাহফিল

নিউজ ডেস্ক৩ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
সান্তাহারে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও বাৎসরিক মিলাদ মাহফিল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে স্পেশাল ম্যাথ কেয়ার এন্ড কোচিং সেন্টারের এসএসসি পরিক্ষার্থীদের বিদায়, বাৎসরিক মিলাদ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার দুপুরে সান্তাহার পৌর শহরের বশিপুর বাইপাস এলাকায় পালকি কনভেনশন সেন্টারে এ আয়োজন করা হয়।

কোচিং সেন্টারের পরিচালক সরদার রনির সভপতিত্বে ও সহ-পরিচালক অনিত পালের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রাশেদুল ইসলাম রাজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন শখের পল্লীর স্বত্বাধীকারি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সান্তাহার শহর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম জেন্টু, বসুন্ধরা শুভসংঘের আদমদীঘি শাখার সহ সভাপতি আহসান হাবীব তুহিন, শাহিনা জোয়ারদার, রতন, বাবলু সরদার, কোচিংয়ের শিক্ষক আহসান হাবীব শিমুল, মিম, ইমু, স্নিগ্ধা প্রমূখ।

আলোচনা শেষে পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়।