সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১৪ জুলাই ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত


সান্তাহার (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহারে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় এ উপলক্ষে সান্তাহার পোষ্ট অফিস পাড়াস্থ উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও দোয়ার মধ্য দিয়ে মরহুমের মৃত্যুবার্ষিকী পালন করেন নেতৃবৃন্দরা।

উপজেলা জাতীয় পার্টির সভাপতি এম.এন.এইচ মিলনের সভাপতিত্বে ও সহসভাপতি শাহীনুল ইসলাম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক পার্টির সহসভাপতি মাহবুবুল হাসান মাহবুব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাপার সাধারন সম্পাদক ফেরদৌস হাসান সুমন, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান দূর্জয়, সাংগঠনিক আবু রায়হান খন্দকার রিটু, উপজেলা ছাত্র সমাজের সাধারন সম্পাদক শিবলী মাহমুদ, আদমদীঘি সদর ইউনিয়নের সভাপতি আতোয়ার রহমান, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ভোলা, চাঁপাপুর ইউপি জাপার সভাপতি তসলিম উদ্দিন, কুন্দগ্রাম ইউপি জাপার সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াসিন আলী, সাধারন সম্পাদক মনছুর আলী, সাংগঠনিক এম নাজমুল হক চাঁদ প্রমুখ।

স/রি