সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২১১ মিনিট পড়া
সান্তাহারে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩১ বোতল ফেনসিডিলসহ সোহেল (২৬) ও দ্বীপক (৩১) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত সোহেল নওগাঁর মহাদেবপুর উপজেলার বেলট গ্রামের হাবিবুল রহমানের ছেলে ও দ্বীপক নওগাঁ সদরের চকদেবপাড়ার মৃত রাধা কৃষœর ছেলে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, রবিবার সকাল ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরের ঘোড়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক ব্যবসায়ী সোহেলের দেহ তল্লাশী করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে শনিবার রাত সাড়ে ৮টায় পৌর শহরের বাইপাস তিনমাথা মোড়ে
মাদক বিক্রেতা দ্বীপক ও তার এক সহযোগি কার্টুনে রেখে ফেনসিডিল বিক্রি করছিল। অভিযান চালিয়ে কার্টুনে রাখা ৩১ বোতল ফেনসিডিলসহ দ্বীপককে গ্রেপ্তার করতে পারলেও অন্যজন কৌশলে সটকে পড়ে।

স/রি