
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
‘মাদককে না বলি, এসো সবাই মিলে খেলাধূলা করি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার আদমদীঘির সান্তাহারে ইনডোর গেমস টুর্ণামেন্টের আয়োজন করে ঝটিকা সংসদ।
শনিবার (১৪আগস্ট) রাতে উপজেলার সান্তাহার পৌর শহরের পোস্ট অফিসপাড়া ঝটিকা মাঠে এসব খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঝটিকা সংসদের সভাপতি দেওয়ান আল আমিন বাবুর সভাপতিত্বে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য দেন, সান্তাহার পৌর মেয়র আলহাজ¦ তোফাজ্জল হোসেন ভুট্টু, স্থানিয় কাউন্সিলর হুমায়ন কবির বাদশা, বিশিষ্ট ব্যবসায়ী রবিউল ইসলাম বেলাল, রাকেশ সাহা, লাইফ, এমএফ সিদ্দীকি গুড্ডু এহসান, তপন, বাঁধন,আরাফাত,নূর, আজরাফ, ইমরান, অভি, মুরাদ, দিদার, সিয়াম, রাফি ও সাফিন প্রমূখ।
উল্লেখ, গত এক সপ্তাহ যাবৎ ঝটিকা সংসদের আয়োজনে ইনডোর গেমস হিসেবে ক্যারাম, দাবা, লুডুসহ সর্ট পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে খেলায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
সঞ্চালনায় করেন, সাধারন সম্পাদক মোশাররফ হোসেন।
এস/এ









