সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সান্তাহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির পুষ্পস্তবক অর্পন

নিউজ ডেস্ক২১ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
সান্তাহারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির পুষ্পস্তবক অর্পন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘির সান্তাহারে মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে সান্তাহার পৌর শহরের ডাক বাংলো শহীদ মিনারের বেদীতে পৌর বিএনপির উদ্যোগে পুষ্পস্তবক অর্পন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারন সম্পাদক ও জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু, পৌর বিএনপির সহসভাপতি ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সমবায় বিষয়ক সহ সম্পাদক মামুন উর রশিদ, বিএনপি নেতা লিয়াকত, ময়েন, পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম, যুগ্ম আহবায়ক মাহাফুজুর রহমান লিটন, ফেরদৌস রহমান, পৌর শ্রমিক দলের সভাপতি আবদুল মান্নান, সাধারন সম্পাদক শামসুদ্দিন শেখ গল্টু, পৌর ছাত্রদল সভাপতি সোহাগ হোসাইন, সাধারন সম্পাদক সাব্বির হোসেন সনি, জিয়া পরিষদের সভাপতি ফিরোজ হোসেন, পৌরসভার প্যানেল মেয়র জাহানারা বেগম প্রমূখ। এদিকে সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি ও বগুড়া জেলা মহিলা দলের সহ—সাধারণ সম্পাদক এইচএম মুক্তার উদ্যোগেও পুষ্পস্তবক অর্পন করা হয়।