সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সাধারণ মানুষকে আগে পিআর পদ্ধতি বোঝাতে হবে: মান্না

নিউজ ডেস্ক১৩ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
সাধারণ মানুষকে আগে পিআর পদ্ধতি বোঝাতে হবে: মান্না

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পিআর পদ্ধতি কী? এটা আগে সাধারণ মানুষকে বোঝাতে হবে। কেননা আমি যত জায়গায় গিয়েছি সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে পিআর পদ্ধতি সম্পর্কে তারা কিছুই বুঝে না। মানুষ চায় একটি ভালো নির্বাচন। ভালো নির্বাচন করতে হলে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছতে হবে।

তিনি বলেন, দেশ আজ যে সংকটের সম্মুখীন, এ অবস্থা থেকে উত্তরণের জন্য সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধের বিকল্প নেই।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে চাঁদপুরের কচুয়া উপজেলা শাখা নাগরিক ঐক্যের আয়োজনে কচুয়া সরকারি কলেজ মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাগরিক ঐক্য চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন কাননের সভাপতিত্বে ও সদস্য নাছিমা আক্তার সুমার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক ও কচুয়া আসনে নাগরিক ঐক্যের মনোনয়ন প্রত্যাশী শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য মোফাখখারুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক শাহনাজ রানু, নারী বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার, চট্টগ্রাম জেলা শাখার সমন্বয়ক নুরুল আফসার মজুমদার, চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব নুরুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান ও নাগরিক ঐক্যের নেতা মুক্তিযোদ্ধা আবু তাহের মাস্টার প্রমুখ।

 

সূত্র: যুগান্তর