সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সাটুরিয়ায় আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
সাটুরিয়ায় আ. লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বিশেষ অভিযানে পরিচালনা কর ইউপি চেয়ারম্যান আলী নুর বক্স রতনকে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

শনিবার (৯ আগস্ট) সকাল সাড়ে‌ ১১টার দিকে উপজেলার দরগ্রাম এলাকা থেকে আলীনুর বক্স রতনকে গ্রেপ্তার করে থানা পুলিশের একটি টিম।

আলীনুর বক্স রতন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক সহ-সভাপতি। তিনি দরগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

পুলিশ জানান, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় একটি বিজয় মিছিল হয়। সে সময় দড়গ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনাকে কেন্দ্র করে ৭ সেপ্টেম্বর উপজেলা ছাত্রদল নেতা মো. শাহিন খান বাদি হয়ে আওয়ামী লীগ ও তার সহযোগী অঙ্গ সংগঠনের ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে সাটুরিয়া থানায় মামলা করেন। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ শাহীনুল ইসলাম জানান, স্কুলে অগ্নিসংযোগ ও ভাঙচুর মামলার এজাহার ভুক্ত ২ নম্বর আসামি রতন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও সাবেক সহ-সভাপতি। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।