সদ্য প্রকাশিত
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন দর্শকের তুমুল আগ্রহে বাড়ছে ‘দার-ই-নিজাত’-এর পর্বসংখ্যা ‘২৫ সিনেমার ২০টিই ফ্লপ’, পরীমনিকে খোঁচা অপু বিশ্বাসের মেক্সিকোতে আবারও সাংবাদিক হত্যা আকস্মিক সফরে ইউক্রেনে প্রিন্স হ্যারি
খেলা

সাকিব-হৃদয়ের দলের মালিকানা কিনলেন ভারতের বিশ্বকাপজয়ী পেসার

নিউজ ডেস্ক৫ আগস্ট ২০২৬২ মিনিট পড়া
সাকিব-হৃদয়ের দলের মালিকানা কিনলেন ভারতের বিশ্বকাপজয়ী পেসার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

এবারের লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) জাফনা কিংসের হয়ে খেলছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান ও মিডল অর্ডার ব্যাটার তাওহিদ হৃদয়। টুর্নামেন্টের সবচেয়ে সফল এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় এসেছে বড় পরিবর্তন।

ভারতের বিশ্বকাপজয়ী পেসার জহির খানের সহ-মালিকানাধীন সুইডেনভিত্তিক ক্রীড়া বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাঙ্কর স্পোর্টস জাফনা কিংস কিনে নিয়েছে। নতুন মালিকানার পর ফ্র্যাঞ্চাইজিটির নাম বদলে রাখা হয়েছে অ্যাঙ্কর জাফনা কিংস।

অ্যাঙ্কর স্পোর্টস এবির সহ-মালিক জহির খান ও ব্যবসায়ী নাগেন্দ্র সিদ্ধৌতম। মালিকানা পরিবর্তনের মাধ্যমে জাফনা কিংস এখন প্রতিষ্ঠানটির বৈশ্বিক ক্রীড়া নেটওয়ার্কের অংশ।

ভারতের হয়ে ২০১১ সালে বিশ্বকাপ জেতেন জহির খান। ছবি: আইসিসি
এর আগে অ্যাঙ্কর স্পোর্টস ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের বেলজিয়ামভিত্তিক অ্যান্টওয়ার্প অ্যাঙ্করস এবং কানাডার সুপার৬০ লিগের ভ্যাঙ্কুভার অ্যাঙ্করসের পুরুষ ও নারী দলের মালিকানাও কিনেছে।

জাফনার আগের মালিক স্পোর্টস কমিউনের মালিকানা গত ২৩ জুলাই বাতিল করা হয়। প্রতিষ্ঠানটির সহ-মালিক ভারত অনূর্ধ্ব-১৯ দলের সাবেক ক্রিকেটার মনজোৎ কালরা ১৬ জুলাই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন এবং বর্তমানে কারাগারে আছেন।

অপর সহ-মালিক মায়াঙ্ক গোয়েলের অবস্থানও অজানা।
এরপর চলতি মৌসুমে দলটির কার্যক্রম সচল রাখতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) ও এলপিএলের স্বত্বাধিকারী ইনোভেশন প্রোডাকশন গ্রুপ (আইপিজি) জরুরি ভিত্তিতে দায়িত্ব নেয়।

বাইরের এই অস্থিরতার প্রভাব অবশ্য মাঠে পড়েনি। চারবারের এলপিএল চ্যাম্পিয়ন জাফনা কিংস এবারও ফাইনালে উঠে গেছে। আজ প্রথম কোয়ালিফায়ারের ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন তাওহিদ হৃদয়।

তিনি ২১ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন। সাকিব আল হাসানকে ব্যাটিংয়ে নামতে হয়নি। বল হাতে ৩ ওভারে ৩৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
জাফনার মালিকানা কেনার পর জহির খান বলেন, ‘শ্রীলঙ্কার বোলিং প্রতিভা, নতুনত্ব এবং বৈচিত্র্য আমাকে সবসময় মুগ্ধ করেছে। এই দেশে খেলেছি, বহু স্মৃতি রয়েছে। এবার একটি দলের মালিক হিসেবে শ্রীলঙ্কার ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। অ্যাঙ্কর জাফনা কিংসের সঙ্গে কাজ শুরু করার অপেক্ষায় আছি।’