সদ্য প্রকাশিত
খেলা

সর্বোচ্চ সাফল্যে চোখ মেক্সিকোর

নিউজ ডেস্ক৯ জুন ২০২৬২ মিনিট পড়া
সর্বোচ্চ সাফল্যে চোখ মেক্সিকোর

সিল্কসিটিনিউজ ডেস্ক :

মেক্সিকো জাতীয় ফুটবল দল উত্তর আমেরিকার অন্যতম শক্তিশালী ফুটবল পরাশক্তি। যারা ফিফা বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে।

অভিজ্ঞ কোচ ⁠জাভিয়ের আগুইরের অধীনে সাম্প্রতিক সময়ে চমৎকার ফর্মে রয়েছে দলটি।
কনকাকাফ অঞ্চলের অন্যতম সফল দল হিসেবে তারা রেকর্ডসংখ্যক কাপ জিতেছে । বর্তমান কনকাকাফ চ্যাম্পিয়নও তারা।

হুগো সানচেজ, রাফায়েল মার্কেজ, হাভিয়ের ‘চিচারিতো’ এরনান্দেস এবং গিয়ের্মো ওচোয়ার মতো খেলোয়াড়রা মেক্সিকো ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় তারকা।

এই তারকারা বিশ্বমঞ্চে আলো ছড়ালেও দেশকে শুধু আঞ্চলিক কনকাকাফের ট্রফি জয়ে সীমাবদ্ধ ছিলেন।
তবে এবার বেশ কিছু তরুণ তারকায় আশা দেখছে দেশটি। স্বাগতিক হিসেবে সর্বোচ্চ সাফল্যে অর্জনে। এর মধ্যে সান্তিয়াগো গিমেনেজ ও এডসন আলভারেজ দিকে তাকিয়ে থাকবে পুরো মেক্সিকো।

 

কোচ : জাভিয়ের আগুইরে
অধিনায়ক : এডসন আলভারেজ
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য : ১৯৭০ এবং ১৯৮৬ কোয়ার্টার ফাইনাল
সর্বশেষ : ২০২২ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড
প্রথম : উরুগুয়েতে অনুষ্ঠিত ১৯৩০ সালের উদ্বোধনী বিশ্বকাপে অংশগ্রহণ
অংশগ্রহণ : ১৮ বার
ফিফা র‌্যাংকিং : ১৫

বিশ্বকাপের গ্রুপ এ-তে দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া এবং চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে।

খেলার সময়সূচি

১১ জুন : মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা (এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি)

১৮ জুন : মেক্সিকো বনাম দক্ষিণ কোরিয়া (এস্তাদিও আক্রন, গুয়াদালাহারা)

২৪ জুন : মেক্সিকো বনাম চেক প্রজাতন্ত্র (এস্তাদিও আজতেকা, মেক্সিকো সিটি)

মেক্সিকোর বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : রাউল রাঙ্গেল (গুয়াদালাহারা), গিয়েরমো ওচোয়া (এএল লিমাসোল), কার্লোস অ্যাসেভেডো (সান্তোস লাগুনা)।

ডিফেন্ডার : হোর্হে সানচেজ (পিএওকে), ইজরায়েল রেয়েস (ক্লাব আমেরিকা), সিজার মন্টেস (লোকোমোটিভ মস্কো), জোহান ভাসকেজ (জেনোয়া), জেসুস গ্যালার্দো (টোলুকা), মাতেও শ্যাভেজ (এজেড)।

মিডফিল্ডার : এরিক লিরা (ক্রুজ আজুল), অরবেলিন পিনেদা (এইকে অ্যাথেন্স), আলভারো ফিডালগো (রিয়াল বেটিস), রবার্তো আলভারাদো, ব্রায়ান গুতেরেস, লুইস রোমো (গুয়াদালাজারা), এডসন আলভারেজ (ওয়েস্ট হ্যাম), ওবেদ ভার্গাস (অ্যাটলেটিকো মাদ্রিদ), গিলবার্তো মোরানা (তিউনি) লুইজোয়ানা (তবে)।

ফরোয়ার্ড : সেজার হুয়ের্তা (আন্ডারলেখ্ট), অ্যালেক্সিস ভেগা (টোলুকা), জুলিয়ান কুইনোনেস (আল-কাদসিয়া), গুইলারমো মার্টিনেজ (ইউএনএএম), আরমান্দো গঞ্জালেজ (গুয়াদালাজারা), সান্তিয়াগো গিমেনেজ (এসি মিলান), রাউল জিমেনেজ (ফুলহাম)।