সিল্কসিটিনিউজ ডেস্ক :
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দিগন্ত পরিবহনের একটি বাস খাদে পড়ে ১৫ জন আহত হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের কয়েকজন জেলা সদর হাসপাতালে ভর্তি আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি বাস ব্রাহ্মণবাড়িয়ায় আসার পথে কুট্টাপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
এতে বাসে থাকা ১৪-১৫ জন যাত্রী আহত হয়।










