সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

সরকারি কাজে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের তথ্য ফাঁস

নিউজ ডেস্ক৪ মার্চ ২০১৭২ মিনিট পড়া
সরকারি কাজে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্টের ব্যক্তিগত ই-মেইল ব্যবহারের তথ্য ফাঁস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর থাকার সময় মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।  ইন্ডিয়ানাপেলিস স্টার নামের এক স্থানীয় মার্কিন সংবাদমাধ্যম এই খবরটি ফাঁস করেছে। এদিকে পত্রিকাটির অনুসন্ধানে পাওয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ভাইস প্রেসিডেন্টের দফতর।

 

ইন্ডিয়ানাপেলিস স্টার -এর বৃহস্পতিবারের এক প্রতিবেদন থেকে জানা যায়, পেন্স অঙ্গরাজ্যের নিরাপত্তা ও স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনায় ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহার করতেন। গত বছরের মাঝামাঝি পেন্সের ব্যক্তিগত ওই ই-মেইল অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছিল। এরপর স্পর্শকাতর নানা বিষয় নিয়ে ব্যক্তিগত ইমেইল ব্যবহারের বিষয়টি সামনে চলে আসে।

 

‘পাবলিক রেকর্ডস’ অনুরোধের আওতায় পত্রিকাটি ই-মেইলগুলো সংগ্রহ করেছে। সংগৃহীত ই-মেইলে দেখা গেছে, মাইক পেন্স কৰখনও কখনও ‘স্পর্শকাতর বিষয়’ ও ‘হোমল্যান্ড সিকিউরিটি বিষয়’ নিয়ে আলোচনা করতে ওই ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করেছেন।

 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ২০১৬ সালের প্রচারণার সময় মাইক পেন্স সরকারি কাজে ব্যক্তিগত ই-মেইল সার্ভার ব্যবহার নিয়ে তাঁদের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের তীব্র সমালোচনা করেছিলেন। পুরো প্রচারণার সময়জুড়ে ওই কেলেঙ্কারি হিলারিকে তাড়া করেছে।

 

খবরটি ফাঁস করেছেন টনি কুক নামের একজন সাংবাদিক। তিনি সিএনএনকে বলেন, ‘ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র দাবি করেছেন, পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল সার্ভার ও ব্যক্তিগত ই-মেইল অ্যাকাউন্ট ব্যবহার করার মতো গুরুতর নয় পেন্সের ব্যাপারটি। পেন্সের দপ্তর বলেছে, ‘গভর্নর হিসেবে তিনি ই-মেইল ব্যবহারের বিষয়ে ইন্ডিয়ানার আইন পুরোপুরি মেনে চলতেন।’

সূত্র: বাংলা ট্রিবিউন