আন্তর্জাতিক

সম্পূর্ণ ‘সিল’ করে দেওয়া হবে ভারত-বাংলাদেশ সীমান্ত

নিউজ ডেস্ক২৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নিরাপত্তা বলয় বাড়ানো হচ্ছ ভারত-বাংলাদেশ সীমান্তে। সেই কাজে বেশ খানিকটা এগিয়েছে কেন্দ্র। সোমবার স্বরাষ্টমন্ত্রী রাজনাথ সিং বলেন, ২০০ কিলোমিটার জুড়ে থাকা ওই সীমান্তের নিরাপত্তা প্রথম থেকেই বিজেপি সরকারের গুরুত্বের তালিকায় প্রথম সারিতেই ছিল।

 

আগামী বছর দেড়েকের মধ্যেই সম্পূর্ণ হবে সেই কাজ। বিজেপির এক কর্মিসভায় বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, ২০১৮ তেই সম্পূর্ণ ‘সিল’ করে দেওয়া হবে ভারত-বাংলাদেশ সীমান্ত।

 

তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। দুই দেশের ভাল সম্পর্কও রয়েছে। আগামিদিনেও তা থাকবে।’ যদিও অবৈধ অনুপ্রবেশ কিংবা হিন্দু শরণার্থীদের প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করেননি। তবে অসমে অনুপ্রবেশ বন্ধ করতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

 

অনুপ্রবেশের ফলে হওয়া কোনও ধরনের হামলা মেনে নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনও দল আলোচনা করতে চাইলে সরকার কথা বলবে। কিন্তু কোনও হামলার ঘটনা ঘটলে তা বরদাস্ত করা হবে না।

 

সম্প্রতি, অসম থেকে অবৈধ বাংলাদেশি মুসলিমদের বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। মুসলিম জনসংখ্যা কমাতে এই পন্থা নিয়ে অসম।

 

ভারতের অর্থমন্ত্রী জানিয়েছেন, ‘অসমে ক্রমশ কমছে হিন্দু জনসংখ্যা। বেশিরভাগ মুসলিমই বাংলাদেশি। এভাবে যদি চলতে থাকে তাহলে হিন্দুরা শীঘ্রই সংখ্যালঘু হয়ে যাবে। হারিয়ে যাবে তাদের ভাষা, সংস্কৃতি, পরিচয়।

সূথ্র: কলকাতা ২৪