সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

সময় দেন, বিএনপি কাজ করতে না পারলে সমালোচনা করবেন : আব্দুস সালাম

নিউজ ডেস্ক৭ মার্চ ২০২৬১ মিনিট পড়া
সময় দেন, বিএনপি কাজ করতে না পারলে সমালোচনা করবেন : আব্দুস সালাম

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনিযুক্ত প্রশাসক আবদুস সালাম বলেছেন, ‘অনেকে চায় না বাংলাদেশটা ভালো থাকুক। বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব।’

আজ শনিবার সকালে একটি মন্দিরের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাম বলেন, ‘কিছু কিছু লোক আছে, এখন থেকে খোঁচাচ্ছে।

কিভাবে আবার দেশটাকে অস্থির করা যায়। তাদের পাল্লায় কি পা দেওয়া যাবে? না, পা দেওয়া যাবে না।’
তিনি বলেন, ‘মাত্র সরকার আসছে, সময় দেন দুই-তিন বছর! সময় দেন, তারপর যদি মানুষের জন্য বিএনপি কাজ না করতে পারে, প্রধানমন্ত্রী যদি কাজ না করতে পারে, আপনারা সমালোচনা করেন।’

এ সময় আন্দোলন বন্ধ রাখার আহ্বান জানিয়ে সালাম বলেন, ‘সরকার একটা উদ্যোগ নিলে আপনার পছন্দ না-ও হতে পারে, কিন্তু সরকার যদি সফল হয়, তাহলে আপনারা কেন সহযোগিতা করবেন না? সরকার একটা জায়গায় একজনকে বসাবে, যদি সে দায়িত্ব পালন করতে না পারে, তারপর সমালোচনা করেন।