সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুদে খেলোয়াড়ের মৃত্যু

নিউজ ডেস্ক৯ মার্চ ২০২৬১ মিনিট পড়া
সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুদে খেলোয়াড়ের মৃত্যু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাতুল (১৮) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মগধরা ইউনিয়নে গুপ্তছড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাতুল এলাকায় উদীয়মান খুদে খেলোয়ার হিসেবে পরিচিত।

সন্দ্বীপ থানার অফিসার ইন চার্জ জায়েদ নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

মগধরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.ইলিয়াস জানান, দুর্ঘটনায় নিহত রাতুল মগধরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে নিজ বাড়ীতে অসতর্কতাবশত বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এসে গুরুতর আহত হয় রাতুল। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।