সিল্কসিটিনিউজ ডেস্ক:
সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকায় উত্তর কোরিয়াকে পুনরায় তালিকাভূক্ত করা হলে যুক্তরাষ্ট্রকে ‘চড়া মূল্য’ দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে পিয়ংইয়ং। শনিবার যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারির কথা জানিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রাণালয়ের মুখপাত্র। স্ট্রেইট টাইমস এ খবর জানিয়েছে।

উত্তর কোরীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিএনএকে বলেন,‘সন্ত্রাসী মদদদাতা দেশের নামের তালিকায় উত্তর কোরিয়াকে আবারও অন্তর্ভূক্ত করা হলে যুক্তরাষ্ট্রকে ‘চড়া মূল্য’ দিতে হবে।’
উত্তর কোরিয়ার বিরুদ্ধে আনা সব অভিযোগ প্রত্যাখ্যান করে পিয়ংইয়ংয়ের সুনাম ক্ষুণ্ন করার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন তিনি।
উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি, মালয়েশিয়ার কুয়ালা লামপুর বিমানবন্দরে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সৎ ভাই কিম জং-নামকে (৪৫) হত্যার পর উত্তর কোরিয়াকে কালো তালিকাভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পর থেকেই দক্ষিণ কোরিয়া দাবি করে আসছে, পরিকল্পিত এ হত্যার নেপথ্যে উত্তর কোরিয়া জড়িত
সূত্র: বাংলা ট্রিবিউন










