লাইফ স্টাইল

সন্তান মানসিক চাপে রয়েছে কি না বুঝবেন যেসব লক্ষণে

নিউজ ডেস্ক২৪ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

সন্তানের মুখে সব সময় হাসি দেখলেই যে সে সত্যিই ভালো আছে, এ ধারণা অনেক সময় ভুল হতে পারে। আধুনিক জীবনের চাপ, পড়াশোনার প্রতিযোগিতা, সোশ্যাল মিডিয়ার প্রভাব এবং পারিবারিক টানাপড়েন শিশুদের ভেতরে মানসিক চাপ তৈরি করে। এ চাপের লক্ষণ প্রকাশ পায় তাদের আচরণে, যা বেশির ভাগ বাবা–মা সময়মতো ধরতে পারেন না। বিশেষজ্ঞরা যে সংকেতগুলো দেখলে সতর্ক হতে বলেন, তা হলো :

হঠাৎ মুড বদলে যাওয়া
সামান্য কারণে রাগ, কান্না বা বিরক্তি—এগুলো সন্তানের মানসিক অস্থিরতার ইঙ্গিত হতে পারে।

পড়াশোনায় অনীহা
যে শিশু আগে মন দিয়ে পড়ত, সে হঠাৎ মনোযোগ হারালে বুঝতে হবে তার ভেতরে চাপ কাজ করছে।

ঘুমের সমস্যা
রাতে ঘুম না হওয়া, দুঃস্বপ্ন দেখা বা বারবার ঘুম ভেঙে যাওয়া—এসবই মানসিক স্ট্রেসের লক্ষণ।

খাবারের অভ্যাসে পরিবর্তন
হঠাৎ খুব কম খাওয়া বা অস্বাভাবিক বেশি খাওয়া—দুটোই শরীর-মন অস্থিরতার ইঙ্গিত।

একা হয়ে পড়া
বন্ধুদের সঙ্গে মিশতে না চাওয়া, খেলাধুলা বা বাইরে সময় কাটানো কমিয়ে দেওয়া—এসব আচরণ গুরুত্ব দিয়ে দেখার মতো।

অতিরিক্ত দুশ্চিন্তা
স্কুল, পরীক্ষা বা শিক্ষকদের নিয়ে অযথা ভয় বা চিন্তা করলে তা স্ট্রেসের লক্ষণ।

নিজেকে দোষারোপ করা
নিম্ন আত্মমূল্যায়ন, নিজেকে অযোগ্য ভাবা—এটি সবচেয়ে বিপজ্জনক সংকেত।

এ ধরনের লক্ষণ দেখা দিলে শিশুকে সময় দিন, তার কথা মন দিয়ে শুনুন, তাকে দোষারোপ বা চাপ না দিয়ে অনুভূতির মূল্য দিন। প্রয়োজনে দ্রুত মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।