সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

সন্তান জন্মের ৪ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত মা

নিউজ ডেস্ক৩০ জানুয়ারি ২০২২১ মিনিট পড়া
সন্তান জন্মের ৪ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত মা

 

আদমদীঘি প্রতিনিধি:

বগুড়া দুপচাঁচিয়ায় সন্তান জন্ম দেয়ার ৪ ঘণ্টা পর মারা গেলেন করোনা আক্রান্ত মা। রবিবার (৩০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে তিনি মারা যান।

মারা যাওয়া নারীর নাম সানজিদা বেগম (২৫)। তিনি উপজেলার চামরুল ইউনিয়নের আটগ্রামের মোহাম্মাদ রিমনের স্ত্রী।

হাসপাতাল সূত্র জানায়, শনিবার দিবাগত রাতে সানজিদা করোনা আক্রান্ত অবস্থায় শ্বাসকষ্ট নিয়ে সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হোন। ভোর ৪ টায় তিনি সুস্থ ছেলে সন্তানের জন্ম দেন৷ পরে সকাল সাড়ে ৮ টায় আবারও তার প্রচণ্ড রকম শ্বাসকষ্ট শুরু হলে তিনি মারা যান।

সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজল জানান, দিবাগত রাতে ভর্তির হওয়া অবস্থা থেকে সানজিদার শারীরিক অবস্থা খারাপ ছিল। তাকে পুরো সময়ই অক্সিজেন সাপোট দেয়া হয়েছিল। সে অবস্থায় মারা যান।

জি/আর