সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল?
আন্তর্জাতিক

সড়কপথে ইরানে অত্যাধুনিক ড্রোন পাঠাচ্ছে রাশিয়া?

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০২৬২ মিনিট পড়া
সড়কপথে ইরানে অত্যাধুনিক ড্রোন পাঠাচ্ছে রাশিয়া?

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাশিয়া ইরান থেকে পাওয়া ড্রোন প্রযুক্তিকে আরও আধুনিক করে সেটির উন্নত সংস্করণ আবার ইরানে ফিরিয়ে দিচ্ছে। এ সপ্তাহে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, ইউক্রেন আক্রমণের পর তেহরান যে ড্রোন প্রযুক্তি মস্কোর কাছে সরবরাহ করেছিল, তার উন্নত রূপই এখন রুশ কর্তৃপক্ষ ইরানে পাঠাচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার পর এক মাসেরও বেশি সময় ধরে ইরান ইসরাইল, প্রতিবেশী উপসাগরীয় দেশগুলো এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে ধারাবাহিকভাবে ড্রোন হামলা চালিয়ে আসছে।

ইরানের নিজস্ব ‘শাহেদ’ ড্রোনের পর্যাপ্ত মজুত থাকলেও, ইউক্রেন যুদ্ধের সময় রাশিয়া এই ড্রোনের নকশায় উল্লেখযোগ্য উন্নয়ন ঘটিয়েছে, যার মধ্যে উন্নত দিকনির্দেশনা (নেভিগেশন) প্রযুক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য।

ইউরোপীয় গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়া থেকে ইরানে ড্রোন স্থানান্তরের বিষয়ে চলতি মাসে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ‘খুবই কার্যকর’ আলোচনা হয়েছে। তবে এটি এককালীন সরবরাহ নাকি ধারাবাহিক কোনো প্রক্রিয়ার অংশ, তা এখনো স্পষ্ট নয়।

হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য দাবি করেছেন, অন্য কোনো দেশের দেওয়া সরঞ্জাম মার্কিন সামরিক সাফল্যকে প্রভাবিত করতে পারছে না। তার মতে, মার্কিন হামলায় ক্ষয়ক্ষতির কারণে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে।

ইউরোপীয় গোয়েন্দাদের মতে, এ ড্রোনগুলো সম্ভবত আজারবাইজান হয়ে সড়কপথে পাঠানো হচ্ছে। রাশিয়া থেকে আজারবাইজান হয়ে ইরানে যাওয়া মানবিক সাহায্যবাহী ট্রাক বহরের মধ্যেই এ ড্রোন থাকতে পারে বলে তারা সন্দেহ করছেন। গত শুক্রবার রাশিয়া থেকে উত্তর ইরানের আস্তারা সীমান্তে ১৫০ টন খাদ্যসামগ্রী এবং ৩১৩ টন ওষুধ পাঠানোর খবর পাওয়া গেছে।

তবে ড্রোন পাঠানোর বিষয়টি মস্কো অস্বীকার করে একে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেছে।